বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা চত্তরে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, ভূমি সহকারি কর্মকর্তা তাসলিমা শিরিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করে।
অংশগ্রহণকারীদের জুনিয়র ও সিনিয়র গ্রুপের মাঝে প্রকল্প ও বক্তৃতার উপর পুরস্কার প্রদান করা হয়। জুনিয়র প্রকল্পে ৪জন, বক্তৃতায় ৪জন; সিনিয়র প্রকল্পে ৩জন, বক্তৃতায় ২জন ও বিশেষ গ্রুপে ১জনসহ মোট ১৪জনকে পুরস্কৃত করা হয়।