মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

রাঙ্গামাটি বাজার চৌধুরী ফোরকান উদ্দিন আহমেদ আর নেই

  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৪৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : আপার রাঙ্গামাটি বাজার চৌধুরী ফোরকান উদ্দিন আহমেদ (৬৭) সোমবার (১৭ জানুয়ারী) রাত ৩টার সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মৃত্যু আগ পর্যন্ত রাঙ্গামাটির ডিএফও বাংলো এলাকা সংলগ্ন ক্লাস কোয়াটারে বসবাস করছিলেন।

সকালে তার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরে শোকের ছায়া নেমে আসে। আর এলাকার প্রিয় মুখ ফোরকান উদ্দিন আহমেদের মৃত্যুর সংবাদটি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশ

করেন।

তিনি মৃত্যুর আগ পর্যন্ত সততা ও নিষ্টার সাথে বাজার চৌধুরী হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি ছিলেন সদালাপি ও হাস্যেউজ্জল। তিনি বাজার চৌধুরী কর্মরত থাকার পাশাপাশি মানুষের সেবায় নিরলস কাজ করে গেছেন।

এদিকে, আপার রাঙ্গামাটি বাজার চৌধুরী ফোরকান উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘জীবন এত ছোট কেনো’ কিছুক্ষন আগে রাঙ্গামাটি থেকে মোস্তফা কামাল উদ্দীন ফোন করে জানালো আমাদের স্কুলের বন্ধু, সতীর্থ ফোরকান উদ্দীন আহমেদ আর নেই। তাঁর বিদেহী আত্মা চিরশান্তি লাভ করুক।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহিদুজ্জামান মহসিন রোমান, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক অরন্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম গভীরভাবে শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com