শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

আজ করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু সংক্রমণ ৩১.২৯ শতাংশ

  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : দেশে আজ রোববার করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে, পরশু ১২ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ৪ জনের মৃত্যু হয়েছে, বুধবার ১২ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ১০ জনের মৃত্যু হয়েছে, সোমবারও ১০ জনের মৃত্যু হয়েছে এবং রবিবার ৮ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,২২৩ জন মৃত্যুবরণ করেছে।

আজ  করোনাভাইরাস সংক্রমণের হার ৩১.২৯ শতাংশ রেকর্ড করা হয়েছে যা গতকালের চেয়ে বেশি।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২৮.০২ শতাংশ , পরশু ছিল ২৮.৪৯ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২৬.৩৭ শতাংশ, বুধবার ছিল ২৫.১১ শতাংশ, মঙ্গলবার ছিল ২৩.৯৮ শতাংশ এবং সোমবার ছিল ২০.৮৮ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১০, ৯০৬ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭৮২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন।

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২.৩৯ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯২.৯৪ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২১ লাখ ১৬ হাজার ৮৮০ টি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৬ জন এবং মহিলা ৮ জন।

মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছে। 

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম ২ জন, খুলনা ১ জন, বরিশাল ১ জন, সিলেট ২ জন, ময়মনসিংহ ২ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com