শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: প্রতিমন্ত্রী হুমায়ুন কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা চব্বিশের মতো জবাব পাবে: প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতার অপচেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সোমবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, ৪ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা ঢাকা-সাভার-গাজিপুরে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন।। ভাংচুর-অগ্নিসংযোগ-কারখানা বন্ধ ঘোষণা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ধর্মীয় অনুষ্ঠানে বক্তব‌্য দেওয়ার সময় হঠাৎ মৃত‌্যুর কো‌লে ঢ‌লে পড়‌লেন সোনালী ব‌্যাংক কু‌ড়িগ্রাম ‌প্রিন্সিপাল অফিসের প্রধান কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মন (৩৭)। 

শ‌নিবার (২২ জানুয়া‌রি) রাতে রাজারহাট উপ‌জেলার আদর্শ বিএল উচ্চ বিদ‌্যালয় প্রাঙ্গ‌ণে আ‌য়ো‌জিত সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বক্তব‌্য দেওয়ার সময় তাঁর মৃত‌্যু হয়। 

সোনালী ব‌্যাংক প্রিন্সিপাল অ‌ফিস কু‌ড়িগ্রা‌মের উপ-মহাব্যবস্থাপক (ডি‌জিএম-ইন চার্জ) ওয়া‌হেদুন্নবী এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পলাশ চন্দ্র বর্মনের বা‌ড়ি লালম‌নিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার নওদাবাস এলাকায়। ‌তি‌নি সোনালী ব‌্যাংক কু‌ড়িগ্রাম ‌প্রিন্সিপাল অ‌ফি‌সের প্রধান কর্মকর্তা হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। ব‌্যক্তিগত জীব‌নে তি‌নি বিবা‌হিত এবং তাঁর এক‌টি কন‌্যা সন্তান র‌য়ে‌ছে। বৈবা‌হিক সূ‌ত্রে তি‌নি কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে স্ত্রী সন্তান নি‌য়ে বসবাস কর‌তেন। 

সোনালী ব‌্যাংক কু‌ড়িগ্রা‌ম সূত্র জানায়, পলাশ চন্দ্র পেশায় সোনালী ব‌্যাংক কর্মকর্তা হ‌লেও ধর্মীয় আ‌লোচনায় পারদর্শী হওয়ায় বি‌ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ডাক পেতেন তিনি। শ‌নিবার রাতে এক‌টি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব‌্য দেওয়ার সময় হঠাৎ হার্ট অ‌্যাটাক হ‌লে সভার আয়োজকরা তাঁ‌কে দ্রুত কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখা‌নে দায়িত্বরত চি‌কিৎসক পরীক্ষা ক‌রে জানান, হার্ট অ‌্যাটা‌কে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) ঘটনাস্থলেই পালা‌শের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

নিহত পলা‌শের চাচা‌তো ভাই মৃদুল রায় জানান, ‘পলা‌শ চ‌ন্দ্রের আ‌গে থে‌কে হার্টের সমস্যা ছিল না। কীভাবে কি হয়ে গেলো আমরা বুঝতে পারলাম না।’ শ‌নিবার রাতেই নিহতের লাশ কুড়িগ্রাম থেকে নিজ বাড়ি লালমনিরহাটের নওদাবাসে নিয়ে যাওয়া হবে বলেও জানান তি‌নি।

কুড়িগ্রাম সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডি‌জিএম-ইন চার্জ) ওয়া‌হেদুন্নবী ব‌লেন, ‘পলাশ একজন নি‌বে‌দিত ব‌্যাংক কর্মকর্তা ছি‌লেন। তাঁর আক‌স্মিক ও অকাল মৃত‌্যু‌তে আমরা শোকাহত। আমরা একজন ভা‌লো সহকর্মীকে হারালাম। তাঁর বি‌দেহী আত্মার শান্তি কামনার পাশাপা‌শি আমরা সোনালী ব‌্যাংক প‌রিবার তার শোকসন্তপ্ত প‌রিবা‌রের প্রতি সম‌বেদনা জ্ঞাপন কর‌ছি।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com