শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

উপজেলা পরিষদের চেয়ারম্যান হত্যার আসামি চার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথের পর জেলা প্রশাসক কার্যালয় থেকে ৪ ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

রাঙ্গামাটির নানিয়ারচরে আলোচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানায় পুলিশ।

মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে শপথ বাক্য পাঠ করতে আসলে বিকাল সা‌ড়ে ৩টার দিকে জেলা প্রশাস‌নের কার্যালয় হ‌তে ৪ ইউ‌পি চেয়ানম্যানকে আটক করে ডিবি পুলিশ।

শপথ পা‌ঠের পরপরই আটক ৪ ইউ‌পি চেয়ানম্যান হ‌লেন, সদর উপ‌জেলার কুতুকছ‌ড়ি ইউনিয়‌নের কানন চাকমা, না‌নিয়ারচ‌র সা‌বেক্ষং ইউ‌নিয়‌নের সুপন চাকমা, ঘিলাছ‌ড়ি ইউ‌নিয়‌নের অমল কা‌ন্তি চাকমা, বু‌ড়িঘা‌ট ইউ‌নিয়‌নের প্র‌মোদ খীসা।

এর আগে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪র্থ ধাপের নির্বাচনে রাঙ্গামাটি সদর ও নানিয়ারচর উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আটককৃত ৪ চেয়ারম্যানকে বিকেলে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়েছে। এই রির্পোট লেখা পর্যন্ত তাদের কোর্টের ভিতর আটক করে রাখা হয়েছে।

পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন জানান, আটক ৪ ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যার অভিযোগে মামলা রয়েছে।তারা ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানান, এরা চারজনই আলোচিত শক্তিমান চাকমা ও তপন জ্যোতি চাকমা বর্মা হত‍্যা মামলার আসামি। এদের প্রত্যেকের নামে নানিয়ারচর থানায় হত‍্যা মামলা রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com