রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

উল্লাপাড়ায় বাসচাপায় ভূমি কর্মকর্তার মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সালাম (৪২) বাসচাপায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) তার মৃত্যু হয়। তিনি উল্লাপাড়া উপজেলার কয়ড়া সড়াতৈল গ্রামের মোজাহার হোসেনের

ছেলে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুস সালাম রোববার ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহণের একটি বাস তাকে চাপা দিলে মারাত্মক আহত হন তিনি। তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com