বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে গৃহবধু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৩৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে গৃহবধু সালেহা আক্তার হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের কারাদন্ড দিয়েছেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামি রেজাউল মন্ডলের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর এলাকায়। তিনি আরিচা ফেরি ঘাটে চা-পানের দোকান করতেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১ অক্টোবর মধ্যরাতে পরকীয়ার সর্ম্পকের কারণে মোবাইল ফোনের মাধ্যমে গৃহবধু সালেহা আক্তারকে ডেকে নিয়ে যায় আসামি রেজাউল মন্ডল। ওই রাতেই সালেহার সাথে রেজাউল মন্ডলের মনোমানিল্য ও কথা কাটাকাটি হয়। এর জের ধরে রেজাউল সালেহাকে শাড়ির আচঁল গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

পরের দিন ২ অক্টোবর রেজাউল মন্ডলকে  আসামি করে শিবালয় থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ভাই ইসমাইল হোসেন।
মামলার তদন্ত শেষে ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারী আদালতে অভিযোগপত্র  দাখিল করেন  তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক  মোস্তাফিজুর রহমান। মামলায়  মোট ১৯ জনের স্বাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্য গ্রহন করা হয়।
আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক উপরোক্ত রায় ঘোষণা করেন। আসামিকে গ্রেপ্তার করে সাজা কার্যকর করার নিদের্শ দিয়েছেন বিচারক।
রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন এপিপি নিরঞ্জন বসাক এবং আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াৎ হোসাইন খান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com