বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

মানিকগঞ্জের সিংগাইরে নারী হত্যায় স্বামী স্ত্রী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মারজিয়া আক্তার (৩০) হত্যা মামলায় জড়িত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আজ শুক্রবার ফৌজদারী কার্যবিধি’র ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর (খন্ডপাড়া) গ্রামের মৃত শেখ সিদ্দিকের ছেলে শেখ মাসুদ (৩৮) ও তার স্ত্রী রেখা (৩৩)।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

পুলিশ সুপার জানান, গত ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইরের ওয়াইজনগর হতে ফতেপুরগামী কাঁচা রাস্তার পশ্চিম পাশের খাল থেকে কার্টুন প্যাকেটে ভর্তি অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ক্লুলেস হত্যা মামলা দায়েরের ১১ দিনের মধ্যে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামী মাসুদ নিজে এই হত্যাকান্ডের দায় স্বীকার করেন এবং তার স্বীকারোক্তি ও তথ্য মতে নারায়নগঞ্জ জেলার সোনারগাও থানার কাঁচপুর এলাকা হতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু ও মারজিয়ার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নিঃসন্তান মারজিয়া প্রায় ৬/৭ বছর আগে তার স্বামীকে ডিভোর্স দেয়। ডেন্টাল হাসপাতালে কাজ শিখার জন্য ঢাকার মিরপুরে মাসুদের ভাড়া বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন তিনি।

মারজিয়ার তার স্বজনদের সাথে কোন পারিবারিক সম্পর্ক ছিল না। এই সুযোগে মাসুদ তাকে একা পেয়ে টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার জন্য পরিকল্পিতভাবে ঢাকার বাসায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ধারালো ছুরি দিয়ে জবাই করে। লাশ গুম করার জন্য মাসুদ ও তার স্ত্রী রেখা মারজিয়ার মরদেহ কার্টুনে প্যাকেট করে ঘটনাস্থলে ফেলে যায়।

অতিদ্রুত সময়ের মধ্যে মামলাটির আনুষঙ্গিক তদন্ত শেষ করে আসামীদের বিরুদ্ধে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com