বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে বাসের ধাক্কায় অটোরিক্সার দুই যাত্রী নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক।

শনিবার বেলা ১২ টায় জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হরিরামপুর উপজেলার বড় হাপানিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ও একই গ্রামের ইনতাজ খাঁ এর ছেলে আব্দুর রহমান। অটো রিকশার চালকের নাম পরিচয় জানা যায়নি।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, বরঙ্গাইল হাট থেকে পেঁয়াজ বিক্রি শেষে অটোরিকশাযোগে বাড়ির দিকে ফিরছিলেন জাহিদুল ও আব্দুর রহমান। পথিমধ্যে তাদের অটোরিকশাটি মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় আসলে পাটুরিয়াগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়।

একই ঘটনায় গুরুতরভাবে আহত হয় অটোরিকশার চালক। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com