শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

আজ করোনা সংক্রমণ কম মৃত্যু বেশি

  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ বুধবার করোনাভাইরাস রোগ ( কোভিড-১৯ ) সংক্রমণের হার কম কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেশি।  

আজ সংক্রমণের হার ২৭.৪৩ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে  স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২৯.১৭ শতাংশ, পরশু ছিল ২৯.৭৭ শতাংশ,  রবিবার ছিল ২৮.৩৩ শতাংশ, শনিবার ছিল ৩১.১০ শতাংশ, শুক্রবার ছিল ৩৩.৩৭ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৩১.৯৮ শতাংশ, বুধবার ছিল ৩১.৬৪ শতাংশ, মঙ্গলবার ছিল ৩২.৪০ শতাংশ, সোমবার ছিল ৩২.৩৭ শতাংশ, রবিবার ছিল ৩১.২৯ শতাংশ এবং শনিবার ছিল ২৮.০২ শতাংশ।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে, পরশুও ৩১ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৩৪ জনের মৃত্যু হয়েছে, শনিবার ২১ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ২০ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ১৫ জনের মৃত্যু হয়েছে, বুধবার ১৭ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ১৮ জনের মৃত্যু হয়েছে এবং সোমবার ১৫ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,৪৬১ জন মৃত্যুবরণ করেছে।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১২,১৯৩ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১২০ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪২০৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬.৩৫ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৮৬.৭০ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৫১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৫ লাখ ৬৮ হাজার ২২৬টি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৭ জন এবং মহিলা ১৯ জন।

মৃতদের বয়স শূন্য থেকে ১০ বছরের বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয়জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৭ জন, রাজশাহী ৬ জন, বরিশাল ৩ জন, সিলেট ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com