বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস সংক্রমণের নিম্নাভিমুখী হার আজও অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার করোনা সংক্রমণের হার ২২.৯৫ শতাংশ রেকর্ড করা হয়েছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২৫.৮৬ শতাংশ, পরশু ছিল ২৭.৪৩ শতাংশ, মঙ্গলবার ছিল ২৯.১৭ শতাংশ, সোমবার ছিল ২৯.৭৭ শতাংশ, রবিবার ছিল ২৮.৩৩ শতাংশ এবং শনিবার ছিল ৩১.১০ শতাংশ।
এদিকে আজ করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে, পরশু ৩৬ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ৩১ জনের মৃত্যু হয়েছে, সোমবারও ৩১ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৩৪ জনের মৃত্যু হয়েছে, শনিবার ২১ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ২০ জনের মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার ১৫ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,৫২৪ জন মৃত্যুবরণ করেছে।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৯,০৫২ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬২৮২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন।
২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬.০৪ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৮৬.১৩ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৪৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৬ লাখ ৫২ হাজার ৫১৪টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন এবং মহিলা ১১ জন।
মৃতদের বয়স ২১ থেকে ৩০ বছরের বয়সের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আটজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দশজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম ৫ জন, সিলেট ৩ জন, খুলনা ২ জন, রাজশাহী ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।