বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

আজ করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে

  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ২৩.৮৩ শতাংশ রেকর্ড করা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে, পরশু ৩৩ জনের মৃত্যু হয়েছে, বুধবার ৩৬ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ৩১ জনের মৃত্যু হয়েছে, সোমবারও ৩১ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং শনিবার ২১ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,৫৬০ জন মৃত্যুবরণ করেছে।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২২.৯৫ শতাংশ, পরশু ছিল ২৫.৮৬ শতাংশ, বুধবার ছিল ২৭.৪৩ শতাংশ, মঙ্গলবার ছিল ২৯.১৭ শতাংশ, সোমবার ছিল ২৯.৭৭ শতাংশ, রবিবার ছিল ২৮.৩৩ শতাংশ এবং শনিবার ছিল ৩১.১০ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮,৩৫৯ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭০১৭ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬.০৪ শতাংশ এবং গতকালও সুস্থতার হার ছিল ৮৬.০৪ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৫৮৮টি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২১ জন এবং মহিলা ১৫ জন।

মৃতদের বয়স ২১ থেকে ৩০ বছরের বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের বয়সের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দশজন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৫ জন, খুলনা ৩ জন, চট্টগ্রাম ২ জন, রংপুর ২ জন, ময়মনসিংহ ২ জন, রাজশাহী ১ জন এবং সিলেট বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com