বাংলা হেডলাইনস: দেশে আজ রবিবার করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ২১.৫০ শতাংশ রেকর্ড করা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে, পরশু ৩০ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ৩৩ জনের মৃত্যু হয়েছে, বুধবার ৩৬ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ৩১ জনের মৃত্যু হয়েছে, সোমবারও ৩১ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং শনিবার ২১ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,৫৮৯ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২৩.৮৩ শতাংশ, পরশু ছিল ২২.৯৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২৫.৮৬ শতাংশ, বুধবার ছিল ২৭.৪৩ শতাংশ, মঙ্গলবার ছিল ২৯.১৭ শতাংশ, সোমবার ছিল ২৯.৭৭ শতাংশ, রবিবার ছিল ২৮.৩৩ শতাংশ এবং শনিবার ছিল ৩১.১০ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮,৪৫ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮১৫৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৮২১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৭ লাখ ২৬ হাজার ৪০৯ টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৫ জন এবং মহিলা ১৪ জন।
মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছরের বয়সের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চৌদ্দ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম ৪ জন, খুলনা ৪ জন, রংপুর ৩ জন, ময়মনসিংহ ২ জন, রাজশাহী ১ জন এবং সিলেট বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।