বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাফারি পার্কের প্রাণী মৃত্যুর ঘটনায় দৃষ্টান্তমুলক শাস্তি হবে

  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো: সাহাব উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১ টি জেব্রা, ১ টি বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। 

রোববার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। 

মন্ত্রী আরও বলেন, জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের জন্য ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন যে বা যারাই জড়িত থাকবে তাঁদের বিরুদ্ধেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন আমি আশা করি, এই ঘটনায় সাথে কারা কারা জড়িত আছে বা কারও ইন্ধনে হয়েছে হয়েছে কিনা এই তদন্তে তা বেড়িয়ে আসবে। সুষ্ঠু তদন্তে জন্য ইতোমধ্যে সাফারি পার্কের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

পরে মন্ত্রী সাফারি পার্কের অভ্যন্তরের বন্যপ্রাণী সমূহের ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শনে যান। 

এসময় মন্ত্রীর সঙ্গে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর ৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ, ওই মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ ও সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বন সংরক্ষক মো: আমির হোসেন চৌধুরী,  গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম ও সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com