বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবার করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গতকালের চেয়ে বেশি তবে সংক্রমণ কম।
স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় অর্থাৎ সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ২০.০৩ শতাংশ রেকর্ড করা হয়েছে
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে, পরশু ২৯ জনের মৃত্যু হয়েছে, শনিবার ৩৬ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ৩০ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং বুধবার ৩৬ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,৬৭০ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২১.০৭ শতাংশ, পরশু ছিল ২১.৫০ শতাংশ, শনিবার ছিল ২৩.৮৩ শতাংশ, শুক্রবার ছিল ২২.৯৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২৫.৮৬ শতাংশ এবং বুধবার ছিল ২৭.৪৩ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮,৩৫৪ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১০,৮০০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬.৩৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৬.১৬ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৬৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ১২ হাজার ৫৭৮ টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৬ জন এবং মহিলা ১৭ জন।
মৃতদের বয়স শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের বয়সের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দশজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে এগারো জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে পাঁচজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম ১১ জন, খুলনা ১৩ জন, রাজশাহী ২ জন, রংপুর ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।