বাংলা হেডলাইনস: দেশে আজ বুধবার করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এবং সংক্রমণ গতকালের চেয়ে কম।
স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ১৮.৮৩ শতাংশ রেকর্ড করা হয়েছে
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে, পরশু ৩৮ জনের মৃত্যু হয়েছে, রবিবার ২৯ জনের মৃত্যু হয়েছে, শনিবার ৩৬ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ৩০ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং বুধবার ৩৬ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,৭০৩ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২০.০৩ শতাংশ, পরশু ছিল ২১.০৭ শতাংশ, রবিবার ছিল ২১.৫০ শতাংশ, শনিবার ছিল ২৩.৮৩ শতাংশ, শুক্রবার ছিল ২২.৯৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২৫.৮৬ শতাংশ এবং বুধবার ছিল ২৭.৪৩ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮,০১৬ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১০,৭২৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬.৫৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৬.৩৬ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৫৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২ টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৪ জন এবং মহিলা ৯ জন।
মৃতদের বয়স ২১ থেকে ৩০ বছরের বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের বয়সের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দশজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম ৬ জন, রাজশাহী ৪ জন, খুলনা ২ জন, সিলেট ২ জন, ময়মনসিংহ ২ জন, বরিশাল ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।