বাংলা হেডলাইনস: দেশের ছয় বিভাগের দুই এক জায়গায় শুক্রবার অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা ব্জ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার অধিদফতরের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা ব্জ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আজ দেশের সর্ব’নিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ১০.২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।