বাংলা হেডলাইনস: আজ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে।
আজ দেশের সর্ব নিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮.৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।