বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি’র অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল আজ ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে।
পাশের হার শতকরা ৭৯ দশমিক ১৫ । বাউবি’র এসএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৮৪,২০৪ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৬৬,৫৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চুড়ান্ত পরীক্ষায় ৩২,৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৬,০২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন এ+ , ৮৯৪ জন এ, ৪,০১৫ জন এ- , ৮,০৬০ জন বি , ১২,৪৯৯ জন সি এবং ৫৪৪ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫,৫৯৩ জন ছাত্র এবং ১০৪৩৩ জন ছাত্রী ।