বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে ঢাকা বিভাগেরই ২১ জন ।
স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আজ করোনা শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ রেকর্ড করা হয়েছে।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ১৩.৫৩ শতাংশ রেকর্ড করা হয়েছে, পরশু ছিল ১৪.৮৫ শতাংশ এবং শনিবার ছিল ১৬.৫০ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে , পরশু ২৮ জনের মৃত্যু হয়েছে এবং শনিবার ২০ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,৮৭২ জন মৃত্যুবরণ করেছে।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৪,৭৪৬ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১৪১৭ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮.৭৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৮.৩৮ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৪৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৪৫ টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২১ জন এবং মহিলা ১৩ জন।
মৃতদের বয়স ১১ থেকে ২০ বছর বয়সের একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয়জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম ২ জন, বরিশাল ৪ জন, খুলনা ২ জন, সিলেট ২ জন, রংপুর ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।