শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

আজ করোনা সংক্রমণের হার ১১ শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের হার ১০.২৪ শতাংশ রেকর্ড করা হয়েছে।   

স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গতকাল করোনা শনাক্তের হার ছিল শনাক্তের হার ছিল ১২.২০ শতাংশ, পরশু ছিল ১৩.৭৭ শতাংশ, সোমবার ছিল ১৩.৫৩ শতাংশ, রবিবার ছিল ১৪.৮৫ শতাংশ এবং শনিবার ছিল ১৬.৫০ শতাংশ।   

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে, পরশু ৩৪ জনের মৃত্যু হয়েছে, সোমবার ১৯ জনের মৃত্যু হয়েছে , রবিবার ২৮ জনের মৃত্যু হয়েছে এবং শনিবার ২০ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,৯০৭ জন মৃত্যুবরণ করেছে।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩,৫৩৯ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১৮০০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯.৬৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯.২৪ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩১ লাখ ৩০ হাজার ৯৯৯ টি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৬ জন এবং মহিলা ৪ জন।

মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছর বয়সের দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের তিনজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম ২ জন, খুলনা ৪ জন, রাজশাহী ৫ জন,  সিলেট ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com