রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

করোনা সংক্রমণের নিম্নাভিমুখী হার অব্যাহত রয়েছে

  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  দেশে আজ শনিবারও করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) শনাক্তের হার ১০ শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনা শনাক্তের হার ৮.৭১ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

গতকাল করোনা শনাক্তের হার ছিল ৯.৩১ শতাংশ, পরশু ছিল ১০.২৪ শতাংশ, বুধবার শনাক্তের হার ছিল ১২.২০ শতাংশ, মঙ্গলবার ছিল ১৩.৭৭ শতাংশ, সোমবার ছিল ১৩.৫৩ শতাংশ, রবিবার ছিল ১৪.৮৫ শতাংশ এবং শনিবার ছিল ১৬.৫০ শতাংশ।   

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে, পরশু ২০ জনের মৃত্যু হয়েছে , বুধবার ১৫ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ৩৪ জনের মৃত্যু হয়েছে, সোমবার ১৯ জনের মৃত্যু হয়েছে , রবিবার ২৮ জনের মৃত্যু হয়েছে এবং শনিবার ২০ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,৯৪৪ জন মৃত্যুবরণ করেছে।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২,১৫০জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭৪৭৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০.৩৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯০.০৮ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৪৬২ টি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৭ জন এবং মহিলা ৬ জন।

মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছর বয়সের একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম ৪ জন, রাজশাহী ১ জন, খুলনা ১ জন, বরিশাল ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com