বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

আজ করোনা সংক্রমণের হার ৬ শতাংশের নিচে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) সংক্রমণের হার ৬ শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় ২৩ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে ২৪ ফেব্রুয়ারি সকাল ৮ টা পর্যন্ত করোনা শনাক্তের হার ৫.৫৩ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

গতকাল করোনা শনাক্তের হার ছিল ৫.৮৮ শতাংশ, পরশু ছিল ৬.৭৭ শতাংশ, সোমবার ছিল ৬.৯৪ শতাংশ, রবিবার ছিল ৭.৮২ শতাংশ, শনিবার ছিল ৮.৭১ শতাংশ, শুক্রবার ছিল ৯.৩১ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১০.২৪ শতাংশ এবং বুধবার ছিল ১২.২০ শতাংশ।   

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, পরশু ১৬ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৯ জনের মৃত্যু হয়েছে, রবিবার ২১ জনের মৃত্যু হয়েছে, শনিবার ১৩ জনের মৃত্যু হয়েছে এবং শুক্রবার ২৪ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,০০৫ জন মৃত্যুবরণ করেছে।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১,৫১৬জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬৪৫৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২.০৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯১.৪৭ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৩ লাখ ১১ হাজার ২১৯টি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৮ জন এবং মহিলা ২ জন।

মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছর বয়সের একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সের দুইজন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম ৩ জন, রংপুর ২ জন, খুলনা ১ জন এবং সিলেট বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com