বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় ২৪ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে ২৫ ফেব্রুয়ারি সকাল ৮ টা পর্যন্ত করোনা শনাক্তের হার ৫.৪৮ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ৫.৫৩ শতাংশ, পরশু ছিল ৫.৮৮ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৭৭ শতাংশ, সোমবার ছিল ৬.৯৪ শতাংশ এবং রবিবার ছিল ৭.৮২ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, পরশু ৫ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ১৬ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৯ জনের মৃত্যু হয়েছে, রবিবার ২১ জনের মৃত্যু হয়েছে, শনিবার ১৩ জনের মৃত্যু হয়েছে এবং শুক্রবার ২৪ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,০১৬ জন মৃত্যুবরণ করেছে।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১,৪০৬জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬৯৩৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২.৩৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯২.০৯ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৬৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৮৮৬টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫ জন এবং মহিলা ৬ জন।
মৃতদের বয়স শূন্য থেকে ১০ বছর বয়সের একজন, ২১ থেকে ৩০ বছর বয়সের একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের একজন, ৭১ থেকে ৮০ বছরের বয়সের তিনজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সের তিনজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম ৪ জন, বরিশাল ২ জন, সিলেট ২ জন, রাজশাহী ১ জন এবং খুলনা বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।