বাংলা হেডলাইনস: দেশে আজ সোমবার করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) সংক্রমণের হার ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে ২৮ ফেব্রুয়ারি সকাল ৮ টা পর্যন্ত করোনা শনাক্তের হার ৩.৬৫ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ৪.০১ শতাংশ, পরশু ছিল ৪.১৫ শতাংশ, শুক্রবার ছিল ৫.৪৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫.৫৩ শতাংশ, বুধবার ছিল ৫.৮৮ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৭৭ শতাংশ, সোমবার ছিল ৬.৯৪ শতাংশ এবং রবিবার ছিল ৭.৮২ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, পরশু ৮ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ১১ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ১০ জনের মৃত্যু হয়েছে, বুধবার ৫ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ১৬ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৯ জনের মৃত্যু হয়েছে এবং রবিবার ২১ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,০৩৭ জন মৃত্যুবরণ করেছে।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮৯৭ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭৯৭৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৩.৩৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৩.০০ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৪ লাখ ১ হাজার ৩৩৯টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২ জন এবং মহিলা ২ জন।
মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছর বয়সের একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের একজন এবং ৬১ থেকে ৭০ বছর বয়সের একজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রাম ১ জন এবং খুলনা বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।