সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

খামারের আড়ালে ডাকাতি ।।৪১টি গরুসহ ৬ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: একটি ডাকাতি মামলা তদন্ত করতে গিয়ে খামারের আড়ালে ডাকাতির কার্যক্রম চলছে, এমন রহস্য উদঘাটন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রহস্য উদ্ঘাটন করে ৪১টি গরুসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সুমন (৩৫), আসাদুজ্জামান বাবু (৩০), শহিদুল ইসলাম (৪০), আব্দুল মালেক (৪০), দুর্জয় (২৮) ও আলামিন (২৯)। তাদের বাড়ি টাঙ্গাইল, মানিকগঞ্জ, বগুড়া ও ঢাকাসহ বিভিন্ন জেলায়। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে জিএমপি সদর দপ্তরে প্রেস ব্রিফিং এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান।

তিনি জানান, দিনের পর দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছিলো ডাকাত চক্র। গত ১৮ ফেব্রয়ারি গাজীপুরের চক্রবর্তী এলাকায় দিনাজপুর থেকে আসা একটি ট্রাক গতিরোধ করে ১৪টি গরুলুট করে ডাকাতরা।

পরে এই মামলার সূত্র ধরেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সন্ধান পায় ডাকাত দলের হোতা সুমনের। তার মালিকানাধীন সাদিয়া ডেইরি ফার্ম নামের ওই খামার থেকে উদ্ধার করা হয় ৪১টি গবাদি পশু। পরবর্তীতে সাভারের আশুলিয়া, গাজীপুর ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।

এরই মধ্যে ১৩টি গরু শনাক্ত করেছেন পশুর মালিকরা। যাচাই বাছাই করে অন্য গরুগুলোও মালিকদের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানায় পুলিশ। আশুলিয়ার নাল্লাপোল্লা গ্রামের ওই খামারেই রাখা হতো লুণ্ঠিত সব পশু। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com