শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

করোনা সংক্রমণের নিম্নাভিমুখী প্রবণতা অব্যাহত রয়েছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) সংক্রমণের নিম্নাভিমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ২৮ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে ১ মার্চ সকাল ৮ টা পর্যন্ত করোনা শনাক্তের হার ৩.৩৫ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

গতকাল করোনা শনাক্তের হার ছিল ৩.৬৫ শতাংশ, পরশু ছিল ৪.০১ শতাংশ, শনিবার ছিল ৪.১৫ শতাংশ, শুক্রবার ছিল ৫.৪৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫.৫৩ শতাংশ, বুধবার ছিল ৫.৮৮ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৭৭ শতাংশ, সোমবার ছিল ৬.৯৪ শতাংশ এবং রবিবার ছিল ৭.৮২ শতাংশ।   

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে, পরশু ৯ জনের মৃত্যু হয়েছে, শনিবার ৮ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ১১ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ১০ জনের মৃত্যু হয়েছে, বুধবার ৫ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ১৬ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৯ জনের মৃত্যু হয়েছে এবং রবিবার ২১ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,০৪৫ জন মৃত্যুবরণ করেছে।

 গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৯৯ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৪৪৩৭৬ জন।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৪৬০ এবং মোট সুস্থ হয়েছে ১৮,২২,১২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৩.৭১ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৩.৩৭ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮১৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১৫৬টি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫ জন এবং মহিলা ৩ জন।

মৃতদের বয়স শূন্য থেকে ১০ বছর বয়সের একজন, ২১ থেকে ৩০বছর বয়সের একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের দুইজন এবং ৭১ থেকে ৮০ বছর বয়সের তিনজন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম ৩ জন, রাজশাহী ২ জন, খুলনা ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com