বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতা বিশিষ্ট সমাজে সেবক আব্দুস সামাদ শেখ (৬০) আর নেই।
তিনি সোমবার গভীর রাতে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ রোডের অধিবাসী ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সামাদ অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং ওইদিন রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বাদ জোহর শহরের চৌরাস্তা জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে মালশাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার জানাযায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বহু ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।