বাংলা হেডলাইনস: গত এক সপ্তাহ যাবত দেশে করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) সংক্রমণের নিম্নাভিমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ঢাকা বিভাগেই পাঁচ জনের মৃত্যু হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ২ মার্চ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে ৩ মার্চ সকাল ৮ টা পর্যন্ত করোনা শনাক্তের হার ২.৯১ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ৩.২২ শতাংশ, পরশু ছিল ৩.৩৫ শতাংশ, সোমবার ছিল ৩.৬৫ শতাংশ, রবিবার ছিল ৪.০১ শতাংশ, শনিবার ছিল ৪.১৫ শতাংশ, শুক্রবার ছিল ৫.৪৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫.৫৩ শতাংশ, বুধবার ছিল ৫.৮৮ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৭৭ শতাংশ, সোমবার ছিল ৬.৯৪ শতাংশ এবং রবিবার ছিল ৭.৮২ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে, পরশুও ৮ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৪ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৯ জনের মৃত্যু হয়েছে, শনিবার ৮ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ১১ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ১০ জনের মৃত্যু হয়েছে, বুধবার ৫ জনের মৃত্যু হয়েছে এবং মঙ্গলবার ১৬ জনের মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,০৫৮ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬৫৭ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৪৫ হাজার ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৬২৮ এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৩১, ৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৪.১৩ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৩.৯৩ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৫৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫৬টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১ জন এবং মহিলা ৪ জন।
মৃতদের বয়স ৩১ থেকে ৪০বছর বয়সের একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের দুইজন, ৭১ থেকে ৮০ বছর বয়সের একজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সের একজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই ৫ জন মৃত্যুবরণ করেছে।