বাংলা হেডলাইনস: আজ শুক্রবার দেশে করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ৩.২০ শতাংশ রেকর্ড করা হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৩ মার্চ সকাল ৮ টা থেকে ৪ মার্চ সকাল ৮ টা পর্যন্ত এই তথ্য জানানো হয়।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ২.৯১ শতাংশ, পরশু ছিল ৩.২২ শতাংশ, মঙ্গলবার ছিল ৩.৩৫ শতাংশ, সোমবার ছিল ৩.৬৫ শতাংশ, রবিবার ছিল ৪.০১ শতাংশ, শনিবার ছিল ৪.১৫ শতাংশ, শুক্রবার ছিল ৫.৪৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫.৫৩ শতাংশ, বুধবার ছিল ৫.৮৮ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৭৭ শতাংশ, সোমবার ছিল ৬.৯৪ শতাংশ এবং রবিবার ছিল ৭.৮২ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, পরশু ৮ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৪ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৯ জনের মৃত্যু হয়েছে, শনিবার ৮ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ১১ জনের মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার ১০ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,০৬৪ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬০৪ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৪৬ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৪০৩ এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৩৫, ৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৪.৩৩ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৪.১৩ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৩৪৬টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩ জন এবং মহিলা ৩ জন।
মৃতদের বয়স ২১ থেকে ৩০বছর বয়সের একজন, ৩১ থেকে ৪০বছর বয়সের দুইজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের একজন এবং ৬১ থেকে ৭০ বছর বয়সের দুইজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম ২ জন এবং সিলেট বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।