বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে অন্তত ১২টি ঝুট মালামালের গুদাম।
আজ শনিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ উত্তরপাড়ায় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ মিয়া জানান, ওই এলাকার ইউনূস আলীর ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের আরো ১১ টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে গুদাম মালিকদের দাবি, এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।