বাংলা হেডলাইনস: আজ রবিবারও দেশে করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) তিন শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে । আজ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ছাড়া অন্য কোন বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ মার্চ সকাল ৮ টা থেকে ৬ মার্চ সকাল ৮ টা পর্যন্ত জানানো হয় আজ সংক্রমণের হার ২.৬৩ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে ।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ২.১১ শতাংশ, পরশু ছিল ৩.২০ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২.৯১ শতাংশ, বুধবার ছিল ৩.২২ শতাংশ, মঙ্গলবার ছিল ৩.৩৫ শতাংশ, সোমবার ছিল ৩.৬৫ শতাংশ, রবিবার ছিল ৪.০১ শতাংশ, শনিবার ছিল ৪.১৫ শতাংশ, শুক্রবার ছিল ৫.৪৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫.৫৩ শতাংশ, বুধবার ছিল ৫.৮৮ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৭৭ শতাংশ, সোমবার ছিল ৬.৯৪ শতাংশ এবং রবিবার ছিল ৭.৮২ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে, পরশু ৬ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ৫ জনের মৃত্যু হয়েছে, বুধবার ৮ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৪ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৯ জনের মৃত্যু হয়েছে, শনিবার ৮ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ১১ জনের মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার ১০ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,০৮৫ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫২৯ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৪৭ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৩৪০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৪৩, ৩৩৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৪.৬৬ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৪.৫২ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৪১টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৬ জন এবং মহিলা ২ জন।
মৃতদের বয়স ৩১ থেকে ৪০বছর বয়সের একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের একজন ৫১ থেকে ৬০বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের তিনজন এবং ৭১ থেকে ৮০ বছর বয়সের দুইজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম ২ জন এবং খুলনা বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে।