বাংলা হেডলাইনস: দেশে তিন শতাংশের নিচে করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) সংক্রমণের হার অব্যাহত রয়েছে ।আজ ঢাকা ও সিলেট বিভাগ ছাড়া বাকি ছয় বিভাগে করোনা আক্রান্ত হয়ে কোন মৃত্যু নাই।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৭ মার্চ সকাল ৮ টা থেকে ৮ মার্চ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় আজ করোনা সংক্রমণের হার ২.২৩ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে ।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ২.১৮ শতাংশ, পরশু ছিল ২.৬৩ শতাংশ, শনিবার ছিল ২.১১ শতাংশ, শুক্রবার ছিল ৩.২০ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২.৯১ শতাংশ, বুধবার ছিল ৩.২২ শতাংশ, মঙ্গলবার ছিল ৩.৩৫ শতাংশ এবং সোমবার ছিল ৩.৬৫ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে, পরশু ৮ জনের মৃত্যু হয়েছে, শনিবার ১৩ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ৬ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ৫ জনের মৃত্যু হয়েছে, বুধবার ৮ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছে এবং সোমবার ৪ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,০৯৬ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৪৬ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৪৮ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩০৬২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৪৯, ৯৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৪.৯৬ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৪.৮২ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯১৪টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫ জন এবং মহিলা ২ জন।
মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছর বয়সের একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের দুইজন এবং ৭১ থেকে ৮০বছর বয়সের তিনজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।