বাংলা হেডলাইনস: দেশে আজ করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) সংক্রমণের হার এবং করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন।
আজ শুধুমাত্র সিলেট বিভাগের ৫১ থেকে ৬০ বছরে একজন পুরুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বাকি সাত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নাই।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৮ মার্চ সকাল ৮ টা থেকে ৯ মার্চ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় আজ করোনা সংক্রমণের হার ১.৯৭ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে ।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ২.২৩ শতাংশ, পরশু ছিল ২.১৮ শতাংশ, রবিবার ছিল ২.৬৩ শতাংশ, শনিবার ছিল ২.১১ শতাংশ, শুক্রবার ছিল ৩.২০ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২.৯১ শতাংশ, বুধবার ছিল ৩.২২ শতাংশ, মঙ্গলবার ছিল ৩.৩৫ শতাংশ এবং সোমবার ছিল ৩.৬৫ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে, পরশু ৪ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৮ জনের মৃত্যু হয়েছে, শনিবার ১৩ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ৬ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ৫ জনের মৃত্যু হয়েছে, বুধবার ৮ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছে এবং সোমবার ৪ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,০৯৭ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩২৩ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৪৮ হাজার ৪৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৮২৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৫২, ৫৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৫.০৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৪.৯৬ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৭০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ৮২৪টি।