বাংলা হেডলাইনস: দেশে টানা চার দিন করোনা ভাইরাস রোগ (কোভিড-১৯) সংক্রমণ দুই শতাংশের নিচে অব্যাহত রয়েছে।
আজ শনিবার করোনা শনাক্তের হার ১.৭৭ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ মার্চ সকাল ৮টা থেকে ১২ মার্চ সকাল ৮টা পর্যন্ত এই তথ্য জানানো হয়।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ১.৮৬ শতাংশ, পরশু ছিল ১.৯১ শতাংশ এবং বুধবার ছিল ১.৯৭ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, পরশু ৩ জনের মৃত্যু হয়েছে, বুধবার ১ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ৭ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৪ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৮ জনের মৃত্যু হয়েছে এবং শনিবার ১৩ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১০৮ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৯৮জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৪৯ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৮২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৫৯, ৪৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৫.৩৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৫.৩১ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৩৭১টি।
গত ২৪ ঘণ্টায় তিনজন পুরুষের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের একজন এবং ৭১ থেকে ৮০ বছর বয়সের একজন মৃত্যুবরণ করেছে।
২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১ জন, রাজশাহী ১ জন এবং বরিশাল বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।