বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কয়েদি জমসের আলী (৪৪) মারা গেছে।
সে সাভার উপজেলার বড়দেশী পূর্বপাড়ার মনসুর আলীর ছেলে। সে সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় কলেজছাত্র হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, আসামি জমসের আলী সোমবার (১৪ মার্চ) কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০২১ সালের ১৯ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় আসামি জমসের আলীকে।