মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় নওগাঁয় দুই তরুণ কারাগারে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২১৯ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন,বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার  দুপুরে রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলা সদরের পূর্ব বালভরা গ্রামের শান্ত ইসলাম (১৮) ও খট্টেশ্বর গ্রামের এরশাদ সরদার (১৮)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিশু দিবসের র‌্যালি শেষে উপজেলা গোল চত্বর থেকে ভ্যানে কয়েকজন ছাত্রী স্কুলে ফিরছিল। ছাত্রীরা ভ্যানে ওঠার পর থেকেই তাদের পিছু নিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে শুরু করে শান্ত ও এরশাদ।

পরে উপজেলার ত্রীমোহনী এলাকায় স্কুলছাত্রীরা পৌঁছালে দুই বখাটে আবার ছাত্রীদের উক্ত্যক্ত করে।

এ ঘটনার প্রতিবাদ করলে ওই ছাত্রীদের দুই শিক্ষককে মারধর করতে শুরু করে বখাটেরা। পরে শিক্ষক ও স্থানীয়রা মিলে ওই দুই বখাটেকে আটক করে পুলিশে দেয় তারা।

ওসি আরও জানান, পুলিশ তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুই বখাটে শান্ত ও এরশাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের দুজনকে জেল হাজতে পাঠানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com