বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

গত এক সপ্তাহ করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে অব্যাহত রয়েছে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে গত এক সপ্তাহ করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে অব্যাহত রয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ মার্চ সকাল ৮টা থেকে ১৮ মার্চ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় করোনা সংক্রমণ ১.১৬ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে ।

গতকাল করোনা শনাক্তের হার ছিল ১.৬৯ শতাংশ, পরশু ছিল ১.৩৮ শতাংশ, মঙ্গলবার ছিল ১.৫৪ শতাংশ, সোমবার ছিল ১.৭৫ শতাংশ, রবিবার ছিল ১.৮৮ শতাংশ, শনিবার ছিল ১.৭৭ শতাংশ এবং শুক্রবার ছিল ১.৮৬ শতাংশ ।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি, বুধবারও কোন মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোন মৃত্যু হয়নি, সোমবার ১ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৩ জনের মৃত্যু হয়েছে, শনিবারও ৩ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ৫ জনের মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার ৩ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১১৪ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০৮ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৫০ হাজার ৪৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪৫৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৬৮ ৬২০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৫.৮০ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৫.৭৩ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ এক হাজার ৭০২টি।

গত ২৪ ঘণ্টায় ১ জন পুরুষ ও ১ জন মহিলার মৃত্যু হয়েছে।

শূন্য থেকে ১০ বছর বয়সের একজন এবং ১০০ বছরের উপরে একজনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগের একজনের এবং চট্টগ্রাম বিভাগের একজনের মৃত্যু হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com