শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

আজ করোনা সংক্রমণ সর্বনিম্ন এক শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে

  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনা সংক্রমণ এক শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে যা সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮ মার্চ সকাল ৮টা থেকে ১৯ মার্চ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় করোনা সংক্রমণ ০.৮৩ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নাই।

গতকাল করোনা শনাক্তের হার ছিল ১.১৬ শতাংশ, পরশু ছিল ১.৬৯ শতাংশ, বুধবার ছিল ১.৩৮ শতাংশ, মঙ্গলবার ছিল ১.৫৪ শতাংশ, সোমবার ছিল ১.৭৫ শতাংশ, রবিবার ছিল ১.৮৮ শতাংশ, শনিবার ছিল ১.৭৭ শতাংশ এবং শুক্রবার ছিল ১.৮৬ শতাংশ ।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে, পরশু কোন মৃত্যু হয়নি, বুধবারও কোন মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোন মৃত্যু হয়নি, সোমবার ১ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৩ জনের মৃত্যু হয়েছে, শনিবারও ৩ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ৫ জনের মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার ৩ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১১৪ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬২ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৫০ হাজার ৫২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০১৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৬৯ ৬৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৫.৮৫ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৫.৮০ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৫১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ নয় হাজার ১৫৩ টি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com