বাংলা হেডলাইনস: দেশে আজ সোমবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোন মৃত্যু নাই।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ মার্চ সকাল ৮টা থেকে ২১ মার্চ সকাল ৮টা পর্যন্ত এই তথ্য জানানো হয় এবং আরও জানানো হয় যে করোনা সংক্রমণ ১.০৬ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ০.৯০ শতাংশ, পরশু ছিল ০.৮৩ শতাংশ, শুক্রবার ছিল ১.১৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১.৬৯ শতাংশ, বুধবার ছিল ১.৩৮ শতাংশ, মঙ্গলবার ছিল ১.৫৪ শতাংশ, সোমবার ছিল ১.৭৫ শতাংশ, রবিবার ছিল ১.৮৮ শতাংশ এবং শনিবার ছিল ১.৭৭ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়, পরশু কোন মৃত্যু হয়নি, শুক্রবার ২ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার কোন মৃত্যু হয়নি, বুধবারও কোন মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোন মৃত্যু হয়নি, সোমবার ১ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৩ জনের মৃত্যু হয়েছে এবং শনিবারও ৩ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১১৭ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১১৬ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৫০ হাজার ৭২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১৪০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৭১ ৬১১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৫.৯৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৫.৮৯ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ২৯ হাজার ১৩৪ টি।