মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে বাসে আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ছয়দানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় এক শ্রমিক নিহতের গুজবে কারখানা শ্রমিকরা বাসে আগুন ধরিয়ে এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। 

এসময় বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন ভাঙচুর করা হয়।  দু’ঘণ্টা ধরে অবরোধের কারণে ঘটনাস্থলের দুইদিকে দীর্ঘ যানজট লেগে থাকায় যাত্রী সাধারণ পড়েন চরম দুর্ভোগে।

বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী জানায়, ছয়দানা এলাকার আলিফ ক্যাজুয়াল গার্মেন্টস কারখানার ইলেকট্রিশিয়ান মনির হোসেন মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ২ টার দিকে খাবার খেতে কারখানা থেকে বের হয়ে হেঁটে মহাসড়ক পারাপার হতে গেলে বাস চাপায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
প্রথমে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনায় মারা যাওয়ার গুজবে অন্যান্য শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে এসে সৌখিন পরিবহনের একটি বাসে আটকে আগুন ধরিয়ে দেয়। মহাসড়ক অবরোধের সময় কমপক্ষে ১০টি বাসসহ যানবাহন ভাঙচুর করা হয়েছে। অবরোধের কারণে মহাসড়কের যাত্রীরা পড়েন চরম বিপাকে।

ঘটনাস্থলের দিকে অন্তত দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে দেখা যায় দুরদুরান্তের লোকজনকে।  শ্রমিক বিক্ষোভের কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানা ছুটি হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় ওই এলাকায় গত এক বছরে অন্তত তিন জন শ্রমিক মারা গেছেন বাস ও ট্রাক চাপায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনা ও বাসে আগুন দেয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

তিনি বলেন বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে ফুট ওভারব্রিজ, নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ঘটায়। তাদেরকে বুঝিয়ে সুজিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে একটু দেরি হয়েছে। বিকেল সোয়া চারটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com