বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবারও করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোন মৃত্যু নাই এবং প্রায় ১০ দিন যাবত করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে অব্যাহত রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ মার্চ সকাল ৮টা থেকে ২২ মার্চ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় কোন মৃত্যু হয়নি এবং করোনা সংক্রমণ ১.১১ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ১.০৬ শতাংশ, পরশু ছিল ০.৯০ শতাংশ, বৃহস্পতিবার ছিল ০.৮৩ শতাংশ, শুক্রবার ছিল ১.১৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১.৬৯ শতাংশ, বুধবার ছিল ১.৩৮ শতাংশ, মঙ্গলবার ছিল ১.৫৪ শতাংশ এবং সোমবার ছিল ১.৭৫ শতাংশ।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি, পরশু ৩ জনের মৃত্যু হয়, শনিবার কোন মৃত্যু হয়নি, শুক্রবার ২ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার কোন মৃত্যু হয়নি, বুধবারও কোন মৃত্যু হয়নি এবং মঙ্গলবারও কোন মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১১৭ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২১ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৫০ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১২৩৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৭২ ৮৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.০০ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৫.৯৪ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৮৩ টি।