সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী

আজ করোনায় একজনের মৃত্যু হয়েছে সংক্রমণ ১.২৭ শতাংশ

  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ বুধবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে অব্যাহত রয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ মার্চ সকাল ৮টা থেকে ২৩ মার্চ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় একজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণ ১.২৭ শতাংশ রেকর্ড করা হয়েছে ।

গতকাল করোনা শনাক্তের হার ছিল ১.১১ শতাংশ, পরশু ছিল ১.০৬ শতাংশ এবং  রবিবার ছিল ০.৯০ শতাংশ।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি, পরশুও কোন মৃত্যু হয়নি, রবিবার ৩ জনের মৃত্যু হয়, শনিবার কোন মৃত্যু হয়নি, শুক্রবার ২ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার কোন মৃত্যু হয়নি, বুধবারও কোন মৃত্যু হয়নি এবং মঙ্গলবারও কোন মৃত্যু হয়নি।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১১৮ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৩৪ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৫০ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৭৩ ৭৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.০৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.০০ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫২১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৪ টি।

গত ২৪ ঘণ্টায় একজন মহিলার মৃত্যু হয়েছে এবং মৃতের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের একজন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com