শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

দুপচাঁচিয়া পৌরসভায় জাহাঙ্গীরকে মেয়র ঘোষণা বাতিল।। দায়িত্ব পেলেন স্বতন্ত্র বেলাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২১১ দেখা হয়েছে
ডানে বেলাল হোসেন

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভায় বিএনপি সমর্থিত জাহাঙ্গীর আলমের মেয়র পদ বাতিল ঘোষণা করা হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জগ মার্কা) বেলাল হোসেনকে মেয়র ঘোষণা দেওয়া হয়েছে। আদেশের কপি পাওয়ার সাত কর্ম দিবসের মধ্যে রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ (আপীলেট ট্রাইব্যুনাল) নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন। রাত ৮টায় আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল মতিন এ তথ্য দিয়েছেন।

আদালত ও স্থানীয় সূত্র জানায়, গত ২০২০ সালের ১৩ জানুয়ারি বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র পদে আওয়ামী লীগের এনামুল হক রানা (নৌকা), বিএনপির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম (ধানের শীষ), তৎকালীন মেয়র, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন স্বতন্ত্র প্রার্থী (জগ) ও হাজী আহম্মেদ আলী (মোবাইল ফোন) স্বতন্ত্র প্রার্থী হন। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম ছয় হাজার ৬৫৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন পাঁচ হাজার ৬৪২ ভোট পান। এছাড়া নৌকা প্রার্থী এনামুল হক রানা পান এক হাজার ২৯ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলম পেয়েছিলেন, ৩৩৪ ভোট।

তৎকালীন রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।

এদিকে পরাজিত প্রার্থী বেলাল হোসেন নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন। তিনি এ ব্যাপারে নির্বাচনী ট্রাইব্যুনালে আপীল করলে তা খারিজ করে দেওয়া হয়।

পরবর্তীতে বেলাল হোসেন বগুড়ার আপীলেট ট্রাইব্যুনালে (জেলা ও দায়রা জজ আদালত) আপীল করেন। কাগজপত্র যাচাই, সাক্ষী পরীক্ষা ও উভয়পক্ষে শুনানি শেষে সত্যতা পাওয়ায় বিচারক নরেশ চন্দ্র সরকার বৃহস্পতিবার বিকালে জাহাঙ্গীর আলমকে মেয়র ঘোষণা বাতিল এবং নিকটতম বেলাল হোসেনকে দুপচাঁচিয়া পৌরসভার মেয়র ঘোষণা করেন।

আদেশে বিচারক বলেন, এতদ্বারা নির্বাচনী ট্রাইব্যুনাল, বগুড়ার নির্বাচনী ১/২০২০ নং মোকদ্দমায় ১১ নভেম্বর ২০২১ তারিখে প্রদত্ত রায় আদেশ রদ রহিত হয়।

এক নম্বর বিবাদী জাহাঙ্গীর আলমকে দুপচাঁচিয়া পৌরসভার মেয়র পদে ঘোষণা বাতিল করা হলো। নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকারী স্বতন্ত্র প্রার্থী (জগ মার্কা) বেলাল হোসেনকে মেয়র ঘোষণা করা হলো। এছাড়া রায়ের অনুলিপি পাওয়ার পর সাত কর্ম দিবসের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা এবং সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে জাহাঙ্গীর আলম ও তার সহযোগিদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের জাল স্থগিতাদেশ দাখিল করে ১০ বছর দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত রাখায় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও মোস্তাফিজুর রহমানের বেঞ্চ গত ১৬ মার্চ এ আদেশ দেন। ওই দুর্নীতির ব্যাপারে দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন হাইকোর্টে রিট পিটিশন (নং-১১২৮/২০২২) করেছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com