মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

বগুড়ায় ইউপি সদস্য রেশমা হত্যার ছয় মাস পর আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য রেশমা খাতুন (৩৮) হত্যার জট খুলতে শুরু করেছে।

র‌্যাব সদস্যরা ক্লুলেস এ হত্যাকান্ডের মুল হোতা আবদুল লতিফ শেখকে (৬০) মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করে। শুক্রবার র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন।

র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের সংরক্ষিত-৩ আসনের (ওয়ার্ড নং-৭, ৮ ও ৯) সদস্য রেশমা খাতুন গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী। গত বছরের ১৮ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য শেরপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ হন।

২২ সেপ্টেম্বর কুড়িগাঁতি গ্রামের একটি ইটভাটার পাশে ধানক্ষেত থেকে তার গলায় ওড়নার ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়। পরদিন নিহতের ভাই ধুনট থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা এ হত্যাকান্ডের ব্যাপারে তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেন। প্রযুক্তি ব্যবহার করে হত্যায় জড়িতকে শনাক্ত করেন। এর ধারাবাহিকতায় ২৪ মার্চ মুন্সিগঞ্জ থেকে ধুনটের মৃত আহাদ বকশের ছেলে আবদুল লতিফ শেখকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইউপি সদস্য রেশমা খাতুনকে হত্যার কথা স্বীকার করেন।

লতিফ জানান, হত্যাকান্ডের প্রায় সাত মাস আগে ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভিকটিম রেশমা খাতুনের সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে তিনি তার সাথে ঘনিষ্ঠতার চেষ্টা করে। একপর্যায়ে পরিষদ ও আশপাশের বিভিন্ন এলাকায় রেশমার সাথে দেখা করেন। গত ১৮ মার্চ লতিফ কৌশলে রেশমাকে ধুনটের মথুরাপুরের একটি ইট ভাটার নির্জন স্থানে নিয়ে যান। গল্পের সময় কৌশলে কোমল পানীয়র সাথে চেতনানাশক খাইয়ে ধর্ষণের চেষ্টা করেন।

ভিকটিম রেশমা বাধা দিলেও লতিফ তাকে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার ইউপি সদস্য আইনের আশ্রয় নিলে জেল খাটতে হবে। তাই তিনি গলায় ওড়নার ফাঁস দিয়ে হত্যার পর তার মরদেহ ভাটার পাশে রেখে পালিয়ে যান। নিজেকে সন্দেহমুক্ত রাখতে মৃতদেহ উদ্ধার ও দাফনের কাজে অংশগ্রহণ এবং নিহতের পরিবারের সাথে সম্পর্ক রাখেন। পরবর্তীতে গ্রেফতারের আশংকায় আবদুল লতিফ নিজ এলাকা ত্যাগ করে নোয়াখালীতে গিয়ে শ্রমিকের কাজ শুরু করে। কিছুদিন পর মুন্সিগঞ্জে গিয়ে আত্মগোপন করে।

র‌্যাব সূত্র আরো জানায়, লতিফ বাড়িতেই ফার্নিচার তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। তার বিরুদ্ধে গত ২০০৯ সালে বগুড়ার একটি ধর্ষণ মামলায় সাত মাস কারাভোগ করেছে। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। গ্রেফতারের পর তাকে ধুনট থানায় সোপর্দ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com