বাংলা হেডলাইনস: দেশে টানা তিন দিন আজ শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নাই এবং করোনা সংক্রমণের হার এক শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ মার্চ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় কোন মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ০.৮৯ শতাংশ ।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ১.০৩ শতাংশ, পরশু ছিল ০.৭৬ শতাংশ, বুধবার ছিল ১.২৭ শতাংশ, মঙ্গলবার ছিল ১.১১ শতাংশ, সোমবার ছিল ১.০৬ শতাংশ এবং রবিবার ছিল ০.৯০ শতাংশ।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি, পরশুও কোন মৃত্যু হয়নি এবং বুধবার একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোন মৃত্যু হয়নি, সোমবারও কোন মৃত্যু হয়নি, রবিবার ৩ জনের মৃত্যু হয়, শনিবার কোন মৃত্যু হয়নি, শুক্রবার ২ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার কোন মৃত্যু হয়নি, বুধবারও কোন মৃত্যু হয়নি এবং মঙ্গলবারও কোন মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১১৮ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬৫ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯৮৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৭৭ ১৩১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.২০ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.১৫ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৯৮৩টি।