বাংলা হেডলাইনস: দেশে আজ সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের হার এক শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৭ মার্চ সকাল ৮টা থেকে ২৮ মার্চ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় এক জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ০.৮৬ শতাংশ ।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ০.৫৬ শতাংশ, পরশু ছিল ০.৮৯ শতাংশ, শুক্রবার ছিল ১.০৩ শতাংশ, বৃহস্পতিবার ছিল ০.৭৬ শতাংশ, বুধবার ছিল ১.২৭ শতাংশ, মঙ্গলবার ছিল ১.১১ শতাংশ, সোমবার ছিল ১.০৬ শতাংশ এবং রবিবার ছিল ০.৯০ শতাংশ।গতকাল করোনা শনাক্তের হার ছিল ০.৮৯ শতাংশ, পরশু ছিল ১.০৩ শতাংশ, বৃহস্পতিবার ছিল ০.৭৬ শতাংশ, বুধবার ছিল ১.২৭ শতাংশ, মঙ্গলবার ছিল ১.১১ শতাংশ, সোমবার ছিল ১.০৬ শতাংশ এবং রবিবার ছিল ০.৯০ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি, পরশুও কোন মৃত্যু হয়নি এবং শুক্রবারও কোন মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১১৯ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮১ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯৯৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৭৮ ৭৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.২৮ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.২৩ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৩৫১টি।
গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি সিলেট বিভাগের ৬১ থেকে ৭০ বছর বয়সের একজন মহিলা।