মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

সিরাজগঞ্জে অবৈধ ৩ ইটভাটাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ভাটা স্থাপন করায় ৩ ইটভাটার মালিককে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া বেআইনি ও অবৈধভাবে ভাটা স্থাপন করে ইট প্রস্তুত করার অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আলফা ইটভাটা মালিককে ৩ লাখ, দেশবন্ধু ইটভাটা মালিককে ২ লাখ ও সেবা ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিরাজগঞ্জের ৯টি উপজেলায় বেআইনি ও অবৈধভাবে স্থাপন করা সকল ইটভাটায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com