বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের হার এক শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ মার্চ সকাল ৮টা থেকে ৩১ মার্চ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় কোন মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ০.৭৮ শতাংশ ।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ০.৮৯ শতাংশ, পরশু ছিল ০.৭৫ শতাংশ, সোমবার ছিল ০.৮৬ শতাংশ, রবিবার ছিল ০.৫৬ শতাংশ, শনিবার ছিল ০.৮৯ শতাংশ, শুক্রবার ছিল ১.০৩ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ০.৭৬ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়, পরশু একজনের মৃত্যু হয় এবং সোমবারও একজনের মৃত্যু হয়।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১২২ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৩ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৮৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৮১ ৩০৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৪০ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৩৬ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৭০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ২৪ হাজার ৭টি।