মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

গাজীপুরে হামলায় শিক্ষানবিশ আইনজীবী ও তার মা গুরুতর জখম

  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষানবিশ আইনজীবী শিলা আক্তার  ও তার মা নাজমা বেগম । 

ভুক্তভোগী শিক্ষানবিশ আইনজীবী শিলা ও তার স্বজনরা জানান, প্রায় দুই সপ্তাহ আগে ওয়ার্ড কাউন্সিলর মীর আসাদুজ্জামান তুলা তাদেরকে হুমকি দিয়েছিল যে, তাদের বড় ধরনের ক্ষতি হবে।

এরপর বৃহস্পতিবার রাতে তাদের বাসার সামনে স্থানীয় সাইদুর রহমান খলিলের নেতৃত্বে দশ বারোজনের যুবক দল লাঠিসোটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে শিক্ষানবিশ আইনজীবী শিলা ও তার মা মারাত্মক জখম হয়।

শিলাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তার মা নাজমা  বেগমকে একই হাসপাতালে আনা হলে পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তারা এই ঘটনার কঠোর শাস্তি দাবি করেছেন।

বাড়ির জমির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এই হামলা হয়েছে অভিযোগ তোলা হয়। এ বিষয়ে বক্তব্য নিতে শুক্রবার বিকেলে অভিযুক্ত কাউন্সিলর আসাদুজ্জামান তুলাকে মোবাইল সেটে ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com